ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত ১

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মার্চ ২৯, ২০২৬, ১১:৫৪ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘি রেলগেট এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আইয়ুব আলী কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের খালিশা বারাজান গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পারাপারের সময় এমন দুর্ঘটনা ঘটে। এ সময় দ্রুতগতির ট্রেন এসে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি প্রদীপ কুমার বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে কাকিনা-নামুড়ির মধ্যবর্তী স্থানে সুকানদিঘি রেলগেট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে ফোর্স পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এএন

Link copied!