ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মার্চ ২৯, ২০২৬, ০২:২৫ পিএম

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের পরিকল্পনার খবর পেয়ে ২৯ মার্চ ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে বুড়িরহাট বিওপির আওতাধীন কালীগঞ্জ থানাধীন তেতুলতলা  এলাকা ও ২৮ মার্চ রাত ১১টায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির আওতাধীন কুটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৯৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, জব্দকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৭৯ হাজার ৬০০ টাকা এবং ইয়াবার মূল্য ৩৮ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মাদকের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
তিনি আরও জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এএন

Link copied!