ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মার্চ ২৯, ২০২৬, ০২:৩৫ পিএম

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়ন কক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সা, মোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য। এ ঘটনায় সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তিনি আদিতমারী উপজেলার তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে মাদক নির্মূলে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এএন

Link copied!