ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেবীগঞ্জে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৬, ০২:৫৭ পিএম

দেবীগঞ্জে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার একটি টহল দল পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন বন্দর এলাকায় মাদকদ্রব্যবিরোধী অভিযান চালায়। পুলিশদের উপস্থিতি টের পেয়ে কিছু ব্যক্তি পালানোর চেষ্টা করলে, ধাওয়া করে মাদক কারবারিদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: মোঃ সাকিব ইসলাম (২০), পিতা: মোঃ রেজাউল ইসলাম; মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা: মোঃ হাসমত আলী। উভয়েই নতুন বন্দর এলাকার বাসিন্দা, এবং মোঃ ইউনুছ আলী, পিতা: মৃত সোবাহান আলী, পামুলী খোচাবাড়ী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বন্দর এলাকায় তারিকুল ইসলামের বাড়ির সংলগ্ন পাকা সড়কের পাশে মাদক বিক্রির সময় সাকিব ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে এ এসআই মোঃ ফারুক রানা সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ইসলাম স্বীকার করেছেন যে, মাদকদ্রব্যগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রাখা ছিল। অপর দুইজন ওই স্থানে মাদক সেবনের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “দেবীগঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজকে আরও নিরাপদ ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয়রা পুলিশের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এএন

Link copied!