সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৬, ০৩:০২ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল রবিবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন চুরির মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হাবিবুর রহমান, নাজমুল হোসেন, মোঃ ইয়াছিন আলী (৫৪), মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, মোঃ তারেক, মোঃ মনির হোসেন মুন্না, মোঃ শাওন এবং মোঃ জসিম হোসেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে ৫৫০ পিস হেরোইন, ৫৯১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৫,৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চুরি ও অন্যান্য মামলার সঙ্গে জড়িত ৪ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারিক বলেন, “মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
এএন