পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
মার্চ ২৯, ২০২৬, ০৬:০৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া এলাকায় ভোক্তা অধিকার সুরক্ষায় এক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিক আল জিনাতের নেতৃত্বে আজ দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয় এবং সেখানে প্রচলিত বিধি অনুযায়ী স্টক রেজিস্টার, ডিপ মাপ, মিটার ক্যালিব্রেশন এবং বিক্রয় রেজিস্টার যাচাই-বাছাই করা হয়।
ইউএনও জানান, বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
তিনি আরও জানান, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এএন