ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপরাধে জিরো টলারেন্স, রূপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

মার্চ ৩০, ২০২৬, ১২:৩৩ পিএম

অপরাধে জিরো টলারেন্স, রূপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন

রূপগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যতিক্রমী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন। তার নেতৃত্বে বদলে যেতে শুরু করেছে পুরো থানার কার্যক্রম ও রূপগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। থানার প্রত্যন্ত অঞ্চল ঘুরে নিজেই পরিস্থিতি তদারকি করছেন, এমনকি প্রতিটি ইউনিয়নে সরাসরি উপস্থিত থেকে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিচ্ছেন।

বিশেষ করে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে তিনি জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে এনেছেন।

স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করছেন, যা ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে। তার তৎপরতায় রূপগঞ্জ থানায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু তাই নয়, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তিও ফিরে এসেছে।

এদিকে রূপগঞ্জ উপজেলাকে নিরাপদ রাখতে পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখা গিয়েছে।

এমনকি কিছুদিন আগে মাদক ব্যবসায়ীদের সাথে রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যের সখ্যতা থাকার অভিযোগে তাদের তিন পুলিশ সদস্যকে রূপগঞ্জ থানা থেকে বদলি করা হয়েছে।

নারী ও শিশু সংক্রান্ত সামাজিক সমস্যাতেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা নিরসন এবং নির্যাতিত নারীদের সহায়তায় ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করছেন।

এছাড়াও, ইতিপূর্বে হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনা অনুযায়ী থানার সকল সদস্যকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে কোনো ভোটার হয়রানির শিকার না হন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে পালন করা হয়।

স্থানীয়দের মতে, ওসি সবজেল হোসেনের আন্তরিকতা, সততা ও কঠোর আইনি পদক্ষেপের কারণে রূপগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ওসির নেতৃত্বে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং নিরাপত্তাবোধ জোরদার হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি সবজেল হোসেন। তার এই উদ্যোগ অব্যাহত থাকলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রূপগঞ্জ গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

এএন

Link copied!