ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মার্চ ৩০, ২০২৬, ০১:২৮ পিএম

মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব জাহিদ হাসান।

প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব দীপংকর ঘোষসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা পুলিশের নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা ও কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এএন

Link copied!