ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মিরপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০২:২২ পিএম

মিরপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার সন্ধ্যায় মিরপুর উপজেলার সদরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম আজম (৪০) আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় একজন তামাক ব্যবসায়ী।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শফিকুল তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকাকালীন কয়েকজন যুবক তাঁকে ডেকে দোকানের পাশে নিয়ে কথা বলতে শুরু করেন। আলাপচারিতার একপর্যায়ে হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকদের সঙ্গে শফিকুলকে খুব স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে, যা দেখে মনে হয়েছে তারা একে অপরের পূর্বপরিচিত।

গুলিবিদ্ধ অবস্থায় শফিকুলকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, শফিকুলের ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপর গুলি লেগেছে। পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে প্রাথমিকভাবে এই হামলার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!