ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহ থেকে জাকির শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ৩০, ২০২৬, ০২:৫০ পিএম

ঝিনাইদহ থেকে জাকির শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখ হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আল আমিন খানকে (৩৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার সন্ধ্যায় র‍্যাব-৮ ও র‍্যাব-৬-এর একটি যৌথ আভিযানিক দল ঝিনাইদহ সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আল আমিন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করার পর এই বিশেষ অভিযান চালানো হয়। র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২৪ মার্চ ২০২৬ তারিখ সকালে রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে পূর্বশত্রুতার জেরে জাকির শেখের মেয়েজামাই রাসেল কাজীকে মারধর করে একদল সশস্ত্র হামলাকারী। খবর পেয়ে জাকির শেখ ও তাঁর স্ত্রী রেখা বেগম ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের ওপর চড়াও হয়। এজাহারের বিবরণ অনুযায়ী, ১নং আসামি আল আমিন ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে জাকির শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৯) দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। মামলার অন্য আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!