ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পদ্মা সেতুর পিয়ারের কাছে ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ১১:১২ এএম

পদ্মা সেতুর পিয়ারের কাছে ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজের পর মো. আরাফাত নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে নদীতে ভেসে ওঠে তার মরদেহ। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে মো. আরাফাত বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিয়ারের কাছে গোসল করতে যায়। এ সময় চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা তল্লাশি অভিযানের পর ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিয়ারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

এদিকে আরাফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএন

Link copied!