ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে ২৫ মণের ‘দানব’ খটক মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৩:০৫ পিএম

ঝালকাঠিতে ২৫ মণের ‘দানব’ খটক মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে আনুমানিক ২৫ মণ ওজনের বিশালাকৃতির একটি খটক মাছ। স্থানীয়ভাবে ‘করাতি হাঙর’ নামে পরিচিত এই মাছটি মঙ্গলবার ভোরে কাঁঠালিয়ার আমুয়া মৎস্য বন্দরে আনা হয়। পরে প্রকাশ্য নিলামে মাছটি আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, কাঁঠালিয়া থেকে সমুদ্রের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হলেও এখানকার জেলেরা নিয়মিত গভীর সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোরে একটি জেলে দল এই বিশাল মাছটি নিয়ে আমুয়া বন্দরে পৌঁছায়। মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয় এবং একনজর দেখতে ভিড় জমে যায়।

জানা গেছে, মাছটির ওজন প্রায় ১ হাজার কেজি বা ২৫ মণের মতো। নিলামে আমুয়া বন্দরের মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে আরও বেশি দামে বিক্রির আশায় তিনি ইঞ্জিনচালিত ভ্যানে করে মাছটি পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান।

এইচএম বাদল বলেন, অনেক দিন পর স্থানীয় জেলেদের জালে এত বড় মাছ ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশাল এই মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় সংশ্লিষ্ট জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে।

জেএইচআর

Link copied!