ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুরে পেট্রোল পাম্পে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৩:৫২ পিএম

দিনাজপুরে পেট্রোল পাম্পে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা

দিনাজপুরে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার বিভিন্ন পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসারদের নিয়ে এই সভা আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, জ্বালানি তেল সংগ্রহের সময় কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। প্রতিটি পেট্রোল পাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে বলে তিনি জানান।

সভায় পাম্পগুলোতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দায়িত্বরত ট্যাগ অফিসাররা মাঠপর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবূল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সূজনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

জেএইচআর

Link copied!