ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ইউএনও

পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মশাবাহিত রোগ থেকে মুক্তি সম্ভব

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

মার্চ ৩১, ২০২৬, ০৫:৩২ পিএম

পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মশাবাহিত রোগ থেকে মুক্তি সম্ভব

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক রায়হান কবির।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন (,) অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিতেই মশার সৃষ্টি হয়। তাই মশার উপদ্রব ও মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পেতে যার যার অবস্থান থেকে চারপাশ পরিষ্কার রাখতে হবে। সচেতনতার মাধ্যমে কোথাও পানি জমতে না দিলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

এ সময় ফতুল্লা ইউনিয়ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মো. চৌধুরী উপস্থিত ছিলেন।

অভিযানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন সিকদার ও আরিফ প্রধানসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ অংশ নেন। বক্তারা সাধারণ মানুষকে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!