ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাজিরায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ৪ পুলিশ

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৬, ১১:১৪ এএম

জাজিরায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ৪ পুলিশ

শরীয়তপুরের জাজিরায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিলাশপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার এই সংঘর্ষে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মূলাই বেপারী কান্দি এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস বেপারীকে গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালায় পুলিশ। ইদ্রিসকে আটক করার পর নিয়ে আসার সময় তার স্বজন ও স্থানীয় কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে আসামি ইদ্রিস বেপারীকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই অতর্কিত হামলায় আহত হয়েছেন জাজিরা থানার ৪ জন সদস্য। আহতরা হচ্ছেন এসআই কামরুল ইসলাম, এএসআই রজব আলী, কনস্টেবল শরিফুল, কনস্টেবল মাসুদ।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেপ্তারের সময় স্থানীয়রা বাধা প্রদান করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি অভিযান জোরদার করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এএন

Link copied!