ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সান্তাহারে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৬, ১১:৩৫ এএম

সান্তাহারে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আনিকা ফিলিং স্টেশনে গত রাতে নিজে দাঁড়িয়ে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় সান্তাহারে আনিকা ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সেখানে জ্বালানি তেলের কোনো মজুদ না থাকার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর উপস্থিতিতে পেট্রোলের গাড়ি আনিকা ফিলিং স্টেশনে পৌঁছালে প্রায় দুই ঘন্টা তিনি নিজে দাঁড়িয়ে তেলের সরবরাহ নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা নিজে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তেল সরবরাহ করছেন। কাগজপত্রের ত্রুটি থাকলে তাদেরকে তেল সরবরাহ করা হয়নি। একই সাথে যেসব গাড়িতে ৫ লিটারের বেশি তেল ছিল, সেসব গাড়িতে তেল সরবরাহ করা থেকে বিরত রাখা হয়েছে। পরে তিনি হামীম পেট্রোল পাম্পে তেল সরবরাহ নিশ্চিত করেন।

আনিকা ফিলিং স্টেশন থেকে তেল নিতে আসা মোমিনুল ইসলাম, সাজেদুর রহমান, আতাউর রহমানসহ বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী বলেন, প্রশাসনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তারা বলেন, এভাবে তেল সরবরাহ করা হলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সকলেই তেল পাবে এবং এতে জনসচেতনতা বৃদ্ধি পাবে। স্থানীয়রা বলেন, একজন মহিলা হয়ে রাত পর্যন্ত এসিল্যান্ড ম্যাডাম নিজে দাঁড়িয়ে তেল সরবরাহ নিশ্চিত করছেন, এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। সব ফিলিং স্টেশনে যদি এমনভাবে তেল সরবরাহ করা হয়, তাহলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

আনিকা ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুই যুবককে মুচলেকার বিনিময়ে তাদের অভিভাবকের হাতে তুলে দেন ভ্রাম্যমাণ আদালত।

এএন

Link copied!