ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাটে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

এপ্রিল ১, ২০২৬, ০৬:২৩ পিএম

জয়পুরহাটে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজেস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন এবং জেলা নিরাপদ সড়ক চাই-এর সভাপতি নূর ই আলম ও সহ-সভাপতি নূরুল ইসলাম রনজু।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান এবং উপ-সহকারী প্রকৌশলী ইমারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জানানো হয়, এই কর্মসূচির আওতায় জেলায় পর্যায়ক্রমে ৫ হাজার বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হবে।

জেএইচআর

Link copied!