ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুফতি আমির হামজাকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৩:৩৩ পিএম

মুফতি আমির হামজাকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জের আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ সমন জারি করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে “নাস্তিক ও ইসলামবিদ্বেষী” আখ্যা দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ আদালত সমন জারি করে মুফতি আমির হামজাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে প্রসিকিউটর শাকিল হায়দার আরও জানান, “৩০ মার্চেও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম একই অভিযোগে একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি বর্তমানে আদালতের তদন্তাধীন।”

এই ঘটনায় দেখা দিয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও, কারণ মন্ত্রী ও আইনজীবীদের অভিযোগে ধর্ম ও রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এএন

Link copied!