ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরানকে গুলি করে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ১২:১১ পিএম

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরানকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ছাত্রদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের একটি প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল মুখাবয়ব ঢাকা দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মাথার একটি অংশ মারাত্মকভাবে জখম হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!