ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৬, ০২:৩৪ পিএম

টাঙ্গাইলে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৩ মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের সন্তান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছে মোট ২৩ জন শিশু। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের ১৩ মাস বয়সী এক ছেলে শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এ নিয়ে দুই দিনে জেলায় হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হলো।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তিনি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা শরীরে ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে সাময়িকভাবে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত সেখানে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!