ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বান্দরবানে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি, এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে উদযাপন কমিটির সাক্ষাৎ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৬, ০৯:৪২ এএম

বান্দরবানে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি, এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে উদযাপন কমিটির সাক্ষাৎ

পার্বত্য জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই উদযাপনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন রাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উদযাপন কমিটির সভাপতি চথুইপ্রু এবং সাধারণ সম্পাদক থুইমংপ্রুর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা সাশৈ প্রু উপস্থিত ছিলেন। আলোচনায় আসন্ন সাংগ্রাই উৎসবের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবকে আরও বর্ণিল করার বিভিন্ন দিক উঠে আসে। এ সময় উৎসবটি সফলভাবে আয়োজনের জন্য কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সাংগ্রাই পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও সম্প্রীতির উৎসব, যা সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। তিনি উৎসবটি সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বান্দরবানের সম্প্রীতি ও সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় এবারের সাংগ্রাই উৎসব আরও সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমন্বিত উদ্যোগের ফলে উৎসবের আমেজ জনমনে আরও উৎসাহ জোগাবে।

জেএইচআর

Link copied!