ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভেড়ামারায় বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

এপ্রিল ৪, ২০২৬, ০৩:১৪ পিএম

ভেড়ামারায় বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মোটরসাইকেল চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমানের সহযোগিতায় বিভিন্ন ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

বুধবার সকাল থেকে ভেড়ামারা শহরের বিভিন্ন পাম্পে এই কার্যক্রম শুরু হয়। অভিযানে দেখা যায়, ইউএনও নিজেই ফিলিং স্টেশনগুলোতে অবস্থান নিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ যাচাই করছেন। যাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে, শুধুমাত্র তারাই পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেক চালককে তেল না নিয়ে ফিরে যেতে দেখা গেছে।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরি রোধেও প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে।”

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তারা মনে করছেন, এই কড়াকড়ির ফলে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং সড়কে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসবে। সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকেও নিয়ম মেনে তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!