ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৬, ০৮:৪১ পিএম

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, কৃষিকাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়। তাই কৃষিখাতে তেলের সরবরাহ নিশ্চিত করতে আমরা সচেষ্ট আছি। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বিক্রি করছে। অপরদিকে যারা আগে দিনে একবার তেল নিতেন, এখন তারাই তেলের পাম্পে গিয়ে ৫ বার তেল নিচ্ছেন। কারণ তারা ভাবছেন তেলের সংকট চলছে। কিন্তু তেলের কোনো সংকট নেই।

শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। সে কারণে আমি ঘনঘন আমার নির্বাচনী এলাকায় আসছি। আজ আমি সালথা ও নগরকান্দায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শন করেছি। আমাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর নিয়েছি। বিশেষ করে কারিগরি শিক্ষা নিয়ে আমাদের সরকার কাজ করছে। এটি কীভাবে উন্নয়ন করা যায়, সে লক্ষ্যেই আমি এসেছি। গত ১৭ বছর ফ্যাসিবাদের সময় স্বাস্থ্যসেবার মান নিয়ে কোনো কাজ হয়নি—সেটা আমি দেখতে এসেছি।

তিনি আরও বলেন, বিশ্বে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, এটি আমাদের সবাইকে বুঝতে হবে। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এ কারণে বাংলাদেশের চারপাশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পৃথিবীতে একমাত্র বিএনপি সরকারই জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কৃষকসহ জনগণ যাতে বিপদের মুখে না পড়ে, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে। তবে আমাদেরও সাশ্রয়ী হতে হবে, যাতে ভবিষ্যতে তেল নিয়ে সমস্যায় না পড়ি।

এর আগে তিনি নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), নগরকান্দা উপজেলা ভূমি অফিস, সালথা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা উপজেলা ভূমি অফিস এবং সালথা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাটের গুদাম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, হাসান আশরাফ প্রমুখ।

এএন

Link copied!