ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নলছিটিতে পকেটমারের সন্দেহে বৃদ্ধার মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৬, ০৯:২৭ পিএম

নলছিটিতে পকেটমারের সন্দেহে বৃদ্ধার মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটি উপজেলায় পকেটমারের সন্দেহে এক ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জনসম্মুখে অপমান করে মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল একে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার সকালে নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটের দিনে বাজার করতে আসা পাশ্ববর্তী রানাপাশা এলাকার রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১,৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধাকে আটক করা হয়। তবে অভিযুক্ত বৃদ্ধা নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর পান্নু হাওলাদারসহ কয়েকজন তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ধরনের কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বলেন, "এমন খবর শুনে ঘটনাস্থলে এসেছি। বৃদ্ধাকে খুঁজে পাইনি। তবে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এএন

Link copied!