ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৬, ০১:০৮ পিএম

শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় সঞ্জয় কুমার সূত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে। ঘটনাস্থলে থাকা পথচারীরা জীবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রোববার সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় সূত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সূত্রধরের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল একটি ট্যাঙ্কলরি। একই দিকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি থামলে একই দিক থেকে আসা ট্যাঙ্কলরি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি-তে থাকা সঞ্জয় কুমার সূত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সূত্রধর মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সূত্রধর নামে একজন নিহত হয়েছে।

এএন

Link copied!