ঝিনাইদহ প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬, ০৪:২২ পিএম
ঝিনাইদহের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে চেক বিতরণ করা হয়।
সেসময় জেলা পরিষদ প্রশাসক এ্যাড. এম. এ. মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার ১৬টি মসজিদ ও মন্দিরের একজন অসুস্থ ব্যক্তিকে সর্বমোট ২৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। আয়োজকরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এএন