ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হামের সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ড. জিয়াউদ্দিনের

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৬, ০৭:৩০ পিএম

হামের সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ড. জিয়াউদ্দিনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, অতীত সরকারের ভুল সিদ্ধান্ত এবং সময়োপযোগী উদ্যোগের অভাবের কারণে দেশে হামের বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, একসময় প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, টিকা সংগ্রহে ধীরগতি এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের ঘাটতির কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত এলাকায় টিকাদান জোরদার না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।

তিনি আরও বলেন, একটি শিশুও যদি হামে মারা যায়, তার দায় এড়ানোর সুযোগ কারও নেই। এটি জাতির জন্য লজ্জার বিষয় এবং সবার সম্মিলিত ব্যর্থতা। তিনি জানান, বর্তমান সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহের উদ্যোগ নিয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারভিত্তিতে টিকাদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালগুলোর প্রস্তুতি বৃদ্ধি, আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। অতীতেও নানা জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় দেশের সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ নিলে বর্তমান পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এএন

Link copied!