ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

তেলের আশায় ফিলিং স্টেশন সড়কে বিছানা করে রাত কাটাচ্ছেন বাইকাররা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৬, ০৫:৫৭ পিএম

তেলের আশায় ফিলিং স্টেশন সড়কে বিছানা করে রাত কাটাচ্ছেন বাইকাররা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত একমাত্র ‘হিলি ফিলিং স্টেশন’-এ জ্বালানি তেলের জন্য হাহাকার দেখা দিয়েছে। তেলের আশায় শত শত মোটরসাইকেল চালক রাতভর পাম্পের সামনে অপেক্ষা করছেন। সরবরাহ সীমিত হওয়ায় তেলের পাম্প এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হিলি ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে এমন খবরে অনেক চালক আগের রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সড়কের পাশে বিছানা পেতে রাত যাপন করেছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বসেই নির্ঘুম রাত পার করেছেন।

জানা গেছে, বর্তমানে প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। সীমিত এই বরাদ্দের কারণে চালকরা আগেভাগেই লাইনে দাঁড়াচ্ছেন, যাতে অন্তত সামান্য তেল সংগ্রহ করা যায়।

ভুক্তভোগী একাধিক চালক বলেন, ৩০০ টাকার তেল দিয়ে বর্তমান পরিস্থিতিতে চলা কঠিন। যদি অন্তত ৫০০ টাকার তেল দেওয়া হতো, তবে ভোগান্তি কিছুটা কমত। দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বণ্টন প্রক্রিয়া সুশৃঙ্খল করার চেষ্টা চললেও তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা দেখছেন না চালকরা। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান ও বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

জেএইচআর

Link copied!