ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় সহকারী অধ্যাপক নাছিমা শীলার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ৬, ২০২৬, ০৬:৪৮ পিএম

মাগুরায় সহকারী অধ্যাপক নাছিমা শীলার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরা আদর্শ কলেজের দর্শন বিভাগের জনপ্রিয় শিক্ষক সহকারী অধ্যাপক নাছিমা শীলার অবসর গ্রহণ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নাছিমা শীলা শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের জন্য একজন যোগ্য পথপ্রদর্শক। তাঁর শৃঙ্খলা, আন্তরিকতা ও পাঠদানের অনন্য দক্ষতা কলেজের শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করেছে। দীর্ঘ কর্মময় জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংবর্ধিত অতিথি নাছিমা শীলা তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই প্রতিষ্ঠানটি আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে দীর্ঘ সময় সেবা দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।”

অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জেএইচআর

Link copied!