ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ডজনখানেক ঘর

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৬, ১১:৩১ এএম

ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ডজনখানেক ঘর

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর প্রায় ৩টার দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অনেক উঁচুতে উঠতে দেখা যায়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এএন

Link copied!