ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে এমইপি গ্রুপের দিনব্যাপী ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ৭, ২০২৬, ০৪:০৫ পিএম

মাদারীপুরে এমইপি গ্রুপের দিনব্যাপী ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুরে ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের পরিচালক শাকিল আলম চাকলাদার। মাদারীপুর জেলার পরিবেশক গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কলাকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের সহকারী পরিচালক জেমস টুটুল, চীফ সেলস অফিসার এস এম হাবিবুর রহমান, সিনিয়র এজিএম নিজামুল ইসলাম, এজিএম শাকিল রহমান এবং হেড অব অপারেশন রিয়াজ উদ্দিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. আমানত হোসাইন।

সম্মেলনে বক্তারা স্থানীয় পর্যায়ে উন্নতমানের ইলেকট্রনিক পণ্য সরবরাহ এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে গ্রাহকের আস্থা অর্জন করা সহজ হয়, যা দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি।

দিনব্যাপী এই আয়োজনে মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় তিন শতাধিক ইলেকট্রনিক ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে বিশেষ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ: শ্রেষ্ঠ বিক্রেতা (Top Seller) ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ পণ্য ডিসপ্লে প্রদর্শনকারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সবশেষে একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ব্যবসায়ীরা এই ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সাথে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!