ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবকের অর্থদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০২:৩১ পিএম

সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবকের অর্থদণ্ড

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে এই অভিযান চালানো হয়।

আটক জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ভোরে একটি ইজিবাইকে করে ১৯৩ লিটার পেট্রোল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জুবায়েরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে যে, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে এই জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।

এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. দবির উদ্দিন অভিযুক্ত জুবায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা পেট্রোল স্থানীয় একটি অনুমোদিত পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. দবির উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কারসাজির তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

জেএইচআর

Link copied!