ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টঙ্গীতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৫:১৮ পিএম

টঙ্গীতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে উত্তর আউচপাড়া এলাকার এশিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাসহ দুজনকে এবং বিকেলে দক্ষিণ আরিচপুর এলাকা থেকে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শফিক হোসেন (৪৭), মোছা. নাহিদা আক্তার (৪০) এবং মামুন খান (৩৫)। পুলিশ জানায়, শফিক ও নাহিদার কাছ থেকে যথাক্রমে ৩০০ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, মামুন খানের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা রাজধানীর মিরপুর ও টঙ্গীর খাপাড়া এলাকায় বসবাস করে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এই বিশেষ অভিযানে সন্দেহভাজন হিসেবে আরও ১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১০ জন মাদকসেবী এবং একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সরবরাহকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!