ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিংড়ায় কৃষক হত্যা মামলা, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

এপ্রিল ৮, ২০২৬, ০৬:৪৭ পিএম

সিংড়ায় কৃষক হত্যা মামলা, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের সিংড়ায় দীর্ঘ ২৭ বছর আগে সংঘটিত কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সিংড়ার কলিগ্রাম এলাকায় মেছের আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত সাক্ষী ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ৬ জনের মধ্যে রায় প্রদানের সময় ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ২ জন বর্তমানে পলাতক রয়েছেন। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

নিহতের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে। অন্যদিকে, মামলার দীর্ঘসূত্রতা কাটিয়ে ২৭ বছর পর বিচার পাওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

জেএইচআর

Link copied!