ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপ্তাই ব্যাটালিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

কাপ্তাই ব্যাটালিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবি

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এর আগে ফজরের নামাজের পর বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৪১ বিজিবি দীর্ঘ তিন দশক ধরে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন বাহিনীর সদস্যদের মনোবল ও ভ্রাতৃত্ববোধ আরও সুসংহত করবে।

অনুষ্ঠানে ৩০৫ রাঙ্গামাটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাটালিয়নের দীর্ঘ পথচলার সাফল্য এবং আভিযানিক কার্যক্রম নিয়ে এ সময় আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ে ‘৪১ রাইফেল ব্যাটালিয়ন’ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্তে দায়িত্ব পালন শেষে ২০১৮ সালে এটি কাপ্তাইয়ে স্থানান্তরিত হয়। বর্তমানে এই ব্যাটালিয়ন ৫৪ কিমি দীর্ঘ দুর্গম সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার পাশাপাশি দেশের একমাত্র ‘কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র’-এর নিরাপত্তার দায়িত্বও অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে। দুর্গম পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই ব্যাটালিয়নের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

জেএইচআর

Link copied!