ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মোহাম্মদপুর থেকে আ.লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

এপ্রিল ৯, ২০২৬, ১০:৩৫ এএম

মোহাম্মদপুর থেকে আ.লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার
সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (রাত) ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।

তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এএন

Link copied!