ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লামায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, কৌতূহল ও উদ্বেগ

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামা (বান্দরবান) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০২:২৭ পিএম

লামায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, কৌতূহল ও উদ্বেগ

বান্দরবানের লামা উপজেলার কলিংগা বিল এলাকায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর বা ‘স্লো লরিস’ দেখা গেছে। সম্প্রতি সন্ধ্যার দিকে লোকালয়ের একটি গাছের ডালে প্রাণীটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবরটি ছড়িয়ে পড়লে বিরল এই বন্যপ্রাণীটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণীটি অত্যন্ত শান্ত স্বভাবের। মানুষের উপস্থিতি টের পেলে এটি ধীরগতিতে নড়াচড়া করে এবং হাত দিয়ে চোখ ঢেকে রাখার চেষ্টা করে। বিশেষজ্ঞদের মতে, বন উজাড় ও খাদ্যের সংকটের কারণে আবাসস্থল হারিয়ে এই নিশাচর প্রাণীটি লোকালয়ে চলে আসতে পারে।

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, লজ্জাবতী বানর একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতি। এটিকে কোনোভাবেই বিরক্ত বা আঘাত করা উচিত নয়। আতঙ্কিত হয়ে প্রাণীটি নিজের ক্ষতি করতে পারে অথবা লোকালয়ে অরক্ষিত হয়ে পড়তে পারে। দ্রুত একে গভীর বনে অবমুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বন্যপ্রাণীটি উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বন বিভাগ।

Link copied!