ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০২:৪৩ পিএম

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের রায়ের প্রতিফলন হিসেবে গণভোটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া জুলাই সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা বা তালবাহানা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, তাঁরা তাঁদের ন্যায্য দাবির পক্ষে দীর্ঘ দিন ধরে সোচ্চার রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!