ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পুরুষে পুরুষে ১৭ বছর প্রেম, লিঙ্গান্তর শেষে বিচ্ছেদ

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

এপ্রিল ৯, ২০২৬, ০২:৫১ পিএম

পুরুষে পুরুষে ১৭ বছর প্রেম, লিঙ্গান্তর শেষে বিচ্ছেদ

সাভারে বিয়ের প্রতিশ্রুতিতে লিঙ্গ পরিবর্তন করার পর প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক নৃত্যশিল্পী। নবম শ্রেণিতে পড়ার সময় বিপ্লব হোসেন নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের একপর্যায়ে বিপ্লবের প্রলোভনে পড়ে ২৯ বছর বয়সী ফিরোজ পুরুষ থেকে নারী হওয়ার সিদ্ধান্ত নেন।

অভিযোগ উঠেছে, ২০২৪ সালে বিপ্লবের পরামর্শে ভারতে গিয়ে লিঙ্গান্তর অস্ত্রোপচার করান ফিরোজ। এক বছর চিকিৎসা শেষে ২০২৫ সালে দেশে ফিরে তিনি জানতে পারেন, বিপ্লব ইতোমধ্যে অন্য এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেছেন। ফিরোজের দাবি, এই দীর্ঘ সময়ে বিপ্লব তাঁর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এবং সেই অর্থ দিয়ে বাড়ি-গাড়ি করেছে।

ভুক্তভোগী নৃত্যশিল্পী জানান, বিপ্লবের কথার ওপর ভিত্তি করে তিনি নিজের জীবন ও লিঙ্গ পরিবর্তন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সর্বস্বান্ত হতে হয়েছে। এখন উল্টো তাঁকে প্রাণনাশের হুমকি ও প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই প্রতারণার বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, ভুক্তভোগী আইনি সহায়তা চাইলে প্রশাসন তাঁর পাশে থাকবে। এদিকে অভিযুক্ত বিপ্লব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আর্থিক লেনদেন ও বিরোধের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!