ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি আফরোজা পারভীন

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

এপ্রিল ৯, ২০২৬, ০৫:২৯ পিএম

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি আফরোজা পারভীন

রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণকৃত এসব ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, বল, ব্যাডমিন্টন সেট ও দাবাসহ নানা ধরণের খেলার সরঞ্জাম। জেলা প্রশাসক কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এ সময় জেলা প্রশাসক ও ইউএনও শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান খান, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জেএইচআর

Link copied!