ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৬:২১ পিএম

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বাজারে অভিযান চালিয়ে সুশান্ত বালা নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঐচারমাঠ বাজারের ব্যবসায়ী সুশান্ত বালার দুটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, লাইসেন্স বা বৈধ অনুমতি ছাড়াই সেখানে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল মজুদ করে রাখা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে ভূমি অফিসের সার্ভেয়ার আনোয়ার হোসেন, এএসআই অনুপম বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

জেএইচআর

Link copied!