ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মিলল সাড়ে ১৯ লাখ টাকা

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

এপ্রিল ১০, ২০২৬, ০৫:৫৪ পিএম

যশোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মিলল সাড়ে ১৯ লাখ টাকা

যশোরের ঝিকরগাছায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ জিয়াউর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক জিয়াউর বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল কুন্দিপুর এলাকায় অভিযান চালায়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকা থেকে পালানোর সময় প্রথমে জিয়াউরকে আটক করা হয়। তখন তাঁর কাছে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিয়াউরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় ঘরের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশির একপর্যায়ে জুতার র‍্যাকে থাকা একটি বক্স থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর স্বীকার করেছেন যে, এই ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির লভ্যাংশ।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে আগেও মাদক আইনে মামলা রয়েছে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!