ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাবেক ওসির বদলি নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল মাগুরা জেলা পুলিশ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ১০, ২০২৬, ০৭:২৩ পিএম

সাবেক ওসির বদলি নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল মাগুরা জেলা পুলিশ

মাগুরার শালিখা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদের বদলিকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করেছে জেলা পুলিশ। সম্প্রতি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে তাঁকে ‘ক্লোজ’ বা ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে বলে খবর প্রচার করা হয়। তবে জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আবু সাইদকে শাস্তিমূলক কোনো কারণে সরিয়ে দেওয়া হয়নি। বরং তিনি নিজেই বদলির জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স তাঁকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করেছে। এটি সম্পূর্ণ একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং পেশাগত পরিবর্তনের অংশ হিসেবেই কার্যকর করা হয়েছে।

এদিকে, এই বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জেলা পুলিশ বলছে, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর মাধ্যমে জনমনে ভুল বার্তা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পেশাদার পুলিশ কর্মকর্তাদের নিয়মিত বদলি নিয়ে গুজব না ছড়াতে অনুরোধ জানানো হয়েছে।

সবশেষে, মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে এবং প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেএইচআর

Link copied!