ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩০ হাজার লিটার তেল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৬, ০৮:৪৫ পিএম

হাটহাজারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩০ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

শুক্রবার বিকেলে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় অবস্থিত ‘আলমপুর এন্টারপ্রাইজ’ থেকে প্রায় ৩০ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একই সাথে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একটি আবাসিক ভবনের ভেতরে এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে দেখা যায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছে। মজুতের সপক্ষে বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়া ছাড়াও সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্য গুদামজাত করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আলমপুর এন্টারপ্রাইজকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, বর্তমান মজুত শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি নতুন কোনো তেলের চালান আনতে পারবে না। জব্দকৃত তেলগুলো দ্রুত সরকার নির্ধারিত মূল্যে বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্থানীয় সাধারণ ভোক্তারা সাধুবাদ জানিয়েছেন।

জেএইচআর

Link copied!