ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৬, ১২:২৬ পিএম

সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ ও অস্ত্র উদ্ধার করেছে বন বিভাগ। নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার বিকেলে সংরক্ষিত সুন্দরবনের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকা থেকে এ ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতিকারীরা বনভূমির ভেতরে পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম বিকেল প্রায় ৩টার দিকে স্টেশনাধীন কঞ্চি খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পান টহল দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে সন্দেহভাজনরা দ্রুত গহীন বনের মধ্যে আত্মগোপন করে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

এএন

Link copied!