ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘিওরে জামায়াতের বিক্ষোভ ও মিছিল 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৬, ০৬:৪৯ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘিওরে জামায়াতের বিক্ষোভ ও মিছিল 

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখা। 

শনিবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওরে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঘিওর উপজেলা জামায়াতে ইসলামির আমির মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, ঘিওর সদর ইউনিয়নের সভাপতি মাওলানা জাকির হোসেন, পয়লা ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি কাজী ফিরোজ , ডা. আব্দুল আজিজ , আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণমানুষের ক্ষোভ আরো তীব্র আকার ধারণ করতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।

জেএইচআর

Link copied!