ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে র‍্যাবের অভিযান, বিপুল মাদকসহ গ্রেপ্তার ১

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ১১, ২০২৬, ০৭:৩০ পিএম

রংপুরে র‍্যাবের অভিযান, বিপুল মাদকসহ গ্রেপ্তার ১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চলমান মাদকবিরোধী অভিযানে দিনাজপুর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ আইন উদ্দীন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় মাদক কারবারি তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ ও ১৬৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

র‍্যাবের অপর একটি দল দিনাজপুর সদরের উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় মাদক কারবারি আনারুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ২৩৪ বোতল আরসিকাফ ও ২০০ বোতল ফেন্সিগ্রীপসহ মাদক কারবারি আইন উদ্দীনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!