ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে অ্যাপভিত্তিক জ্বালানি তেল বিক্রি শুরু

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১২, ২০২৬, ০১:৫০ পিএম

রাজশাহীতে অ্যাপভিত্তিক জ্বালানি তেল বিক্রি শুরু

রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকতা আনতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এ অ্যাপের মাধ্যমে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।

সকাল ৯টার দিকে নগরীর গুল গোফুর পেট্রোলিয়াম তেল পাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে অ্যাপভিত্তিক এই পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তেল সরবরাহ করা হবে। কেউ একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিনের মধ্যে আবার তেল নিতে পারবেন না। ডিজেল সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, এ জন্য ডিজেল কার্ড চালু করা হয়েছে এবং অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্টের কার্যক্রমও চলমান রয়েছে।

এর আগে, শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু করা হবে। নতুন ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তেল সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, এই সেবা নিতে আলাদা করে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাপভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় একটি ডিজিটাল রূপান্তরের সূচনা হলো, যা ভবিষ্যতে সেবা ব্যবস্থাকে আরও গতিশীল ও নিয়ন্ত্রিত করবে।

এএন

Link copied!