ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৪:৫৫ পিএম

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা

নওগাঁর মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার সকালে পাঠাগার মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. আরিফুজ্জামান। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদ।

মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মনিরুজ্জামান মনির এবং কুঞ্জবন কারিগরি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ পাঠাগারের নবীন-প্রবীণ পাঠকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় বদলি হওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বক্তারা মহাদেবপুরে তাঁর কর্মকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জেএইচআর

Link copied!