ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বোদায় নির্বাচনে ব্যবহৃত সিসি ক্যামেরা চুরির ঘটনায় চোর ও ক্রেতা আটক

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ১৩, ২০২৬, ১০:৪৯ এএম

বোদায় নির্বাচনে ব্যবহৃত সিসি ক্যামেরা চুরির ঘটনায় চোর ও ক্রেতা আটক

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য স্থাপন করা সিসি ক্যামেরা চুরির ঘটনায় বোদা থানায় এজাহার দায়েরের পর চুরি যাওয়া ক্যামেরা উদ্ধারসহ চোর ও ক্রেতাকে আটক করেছে বোদা থানা পুলিশ।

আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ দায়ের করলে এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ভোটগ্রহণ শেষে রাতে অজ্ঞাত এক যুবক বিদ্যালয়ের বারান্দায় রাখা ৩টি সিসি ক্যামেরা চুরি করে। ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ড হলেও তখন তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানার নেতৃত্বে এসআই খুরশীদ আলমসহ পুলিশের একটি দল তদন্ত শুরু করে চোরকে শনাক্ত করে। পরে ১১ এপ্রিল বিকেলে উপজেলার মাড়েয়া ডিহাপাড়া আমিননগর গ্রামের বাসিন্দা জামাল প্রধানের ছেলে রাশেদ প্রধান ওরফে সুজন (৩৬) কে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাড়েয়া বাজারের স্বাধীন বাংলা হোটেলের ভেতর থেকে সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। এ সময় ক্রেতা হিসেবে মাড়েয়া গোয়ালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আনারুল ইসলাম (৪২) কে আটক করে পুলিশ।

এ বিষয়ে বোদা থানার ওসি সোয়েল রানা জানান, নির্বাচনের নিরাপত্তায় ব্যবহৃত সিসি ক্যামেরা চুরির ঘটনায় এজাহার পাওয়ার পর পুলিশ তদন্ত করে চোর শনাক্ত করে। পরে চুরি যাওয়া সিসি ক্যামেরা উদ্ধারসহ ক্রেতাকে আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এএন

Link copied!